ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০ বার

মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো বড়পর্দার অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাসের। এখনো মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারেন না অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস তার মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেফালী বিশ্বাসের। এর ঠিক কয়েক দিন আগে তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই সময় চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকে প্রায় প্রতি বছর এই দিনে মাকে গভীরভাবে স্মরণ করেন অপু বিশ্বাস।

উল্লেখ্য, মায়ের মৃত্যুর ১০ দিন পর (২৮ সেপ্টেম্বর) সন্তানের জন্ম দেন অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয় জন্ম নেওয়ায় সেই মাসটি তার জীবনে আনন্দের হলেও মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে তা বেদনাদায়ক হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫