ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

৮৩ বছর বয়সেও যেভাবে ফিট থাকছেন অমিতাভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ বার

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বয়সের ভারেও থেমে নেই। ৮৩ বছর বয়সেও তিনি সমানতালে অভিনয় ও সঞ্চালনা করে যাচ্ছেন। অথচ আশ্চর্যজনকভাবে, তার লিভারের প্রায় ৭৫ শতাংশই অকেজো হয়ে গেছে।

আশির দশকের শুরুতে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় স্টান্ট করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তখন প্রায় ২০০ জন স্বেচ্ছায় তাকে রক্ত দেন। তাদের মধ্যে একজনের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকায় অমিতাভের শরীরে ছড়িয়ে পড়ে এ সংক্রমণ। ধীরে ধীরে তার লিভারের বড় অংশ কার্যক্ষমতা হারায়। কিন্তু ২০০০ সালের আগে তিনি বিষয়টি টেরই পাননি।

এরপর এক সময় তিনি যক্ষ্মায়ও আক্রান্ত হন। প্রতিদিন ৮–১০টি ওষুধ খেয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন নিরলসভাবে। ফলে তার লিভার আরও দুর্বল হয়ে পড়ে।

বর্তমানে অমিতাভ কঠোর জীবনযাপনের মাধ্যমেই সুস্থ থাকছেন। খাওয়া-দাওয়ায় অনেক নিয়ন্ত্রণ এনেছেন। মাছ-মাংস এড়িয়ে চলেন; বরং ডাল, সবজি, রুটি, দই-ভাতকেই প্রধান খাদ্য হিসেবে রাখেন। সঙ্গে খান আমলা ও তুলসীর রস। মদ্যপান ও ধূমপান বহু আগেই ত্যাগ করেছেন।

নিজের দৃঢ় মানসিকতা আর জীবনধারার শৃঙ্খলার কারণে আজও পূর্ণোদ্যমে কাজ করে যাচ্ছেন এই কিংবদন্তি নায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

৮৩ বছর বয়সেও যেভাবে ফিট থাকছেন অমিতাভ

আপডেট টাইম : ১১:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫