ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মদনে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার

Oplus_16908288

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে আরিফুল ইসলাম (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী । বুধবার বিকেলে মদন পৌরসদরের চৌরাস্তা মোড়ে মাইজভান্ডারি পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ও মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

গ্রেপ্তার হওয়ার পর পরই বুধবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মদন সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমরমা মাদক ব্যবসা ও নানা অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে।

২০১৩ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় আরিফুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বুধবার আরিফুল ইসলাম তার নিজ পরিবহন মাইজভান্ডারি বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। খবর পেয়ে মদন সেনা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, ‘ গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে ৯ টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে নেত্রকোনার মদন থানায় দ্রুত বিচার আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও , গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা, চট্টগ্রামের লোহাগড়া থানায় একটি মাদক মামলা, মাদারীপুর সদর থানায় একটি মারামারি মামলা, চট্রগ্রাম বোয়ালখালী সড়ক পরিবহনের একটি মামলা ও নেত্রকোনা সদর থানায় একটি চুরি মামলা, একটি মাদক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মদনে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫