ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নারী সালমান খান’ হতে চান ধনশ্রী ভার্মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার

রিয়েলিটি শোতে অনেক সময় সেলিব্রেটিরা খোলামেলা কথা বলেন। তেমনই নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে মুখ খুললেন ধনশ্রী ভার্মা। বর্তমানে তিনি আশ্নির গ্রোভার সঞ্চালিত রাইজ অ্যান্ড ফল শোতে প্রতিযোগী হিসেবে আছেন। সেখানে জানালেন— এখন তার জীবনে সম্পর্ক বা বিয়ে কোনো অগ্রাধিকার পাচ্ছে না।

শোতে নয়নদীপ রক্ষিত ও পবন সিংয়ের সঙ্গে আলাপচারিতায় ধনশ্রী বলেন, না, এখন আমি আমার জীবনে কাউকে চাই না। সম্পর্কে অনেক কিছু সহ্য করেছি। আমি এই ইন্ডাস্ট্রির নারী সালমান খান হয়ে থাকব।

তিনি আরও জানান, একবার স্বপ্নে নিজেকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির হলুদ সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার প্রসঙ্গ উঠতেই মজা করে স্পষ্ট করেন, প্রেম এখন তার জীবনের অংশ নয়।

ধনশ্রীর এই বক্তব্য এসেছে তার বহুল আলোচিত বিবাহবিচ্ছেদের কয়েক মাস পর। তিনি ক্রিকেটার যুজভেন্দ্র চাহালের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। চার বছরের সংসারের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্সের আবেদন হয় এবং এ বছরই তা চূড়ান্ত হয়।

ডিভোর্সের পর ধনশ্রী বলেছিলেন, তিনি মর্যাদা ও আত্মসম্মানকে অগ্রাধিকার দেন। তাই সম্পর্ক ভাঙলেও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। অন্যদিকে, যুজভেন্দ্র চাহাল এখন কনটেন্ট ক্রিয়েটর আরজে মহভাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নারী সালমান খান’ হতে চান ধনশ্রী ভার্মা

আপডেট টাইম : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫