ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইউটিউব মাতাচ্ছে ক্যাপিটাল ড্রামার ‘ফান্দা’, তিন দিনেই ১৪ লাখ ভিউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ বার
ক্যাপিটাল ড্রামা বরাবরই ব্যতিক্রমী গল্প ও উপস্থাপনার জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো তাই এবারও ক্যাপিটাল ড্রামা প্ল্যাটফরমে অবমুক্ত হয়েছে রহস্য ও থ্রিলারধর্মী নতুন নাটক ‘ফান্দা’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দারুণ সাড়া ফেলেছে।

মুক্তির মাত্র তিনদিনেই ১৪ লাখ স্ট্রিম বা ভিউ হয়েছে।দর্শকরা রীতিমতো মুগ্ধ। আর এসব জানা যাচ্ছে নাটকটির নিচের মন্তব্য বাক্সেই। দর্শকরা এমন আরো নাটক দেখার আবদারও জানিয়েছেন।

ক্যাপিটাল ড্রামার কাছে দর্শকদের প্রত্যাশাও বেড়ে গেল।ইউসুফ সরদার নামের একজন লিখেছেন, এক কথায় অসাধারণ, খায়রুল ও তিশা দুজনকেই বেশ মানিয়েছে, নাটকের গল্প এবং লোকেশন মিলিয়ে সবকিছুই পারফেক্ট ছিল, আমরা এরকম আরো নাটক দেখতে চাই।

চয়ন রায় নামের এক দর্শক লিখেছেন, সুন্দর একটি নাটক, নাটকটির গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, গল্প সব মিলিয়ে দারুণ লাগল, আর নাটকের ব্যাকগ্রাউন্ড ‘চৈতালির মা’ গানটিও দারুণ লাগল।

সিয়াম নামের একজন লিখেছেন, বর্তমান সময়ে ক্যাপিটাল ড্রামা বাংলা নাটকের জন্য সেরা, ক্যাপিটাল ড্রামার প্রত্যেকটা নাটক অনেক সুন্দর সুন্দর, তাদের উপস্থাপনা তাদের গল্প অসাধারণ, অভিনয়ে অসাধারণ।

এমন হাজার হাজার মন্তব্য দর্শকদের। নাটকটি নির্মাণ করেছেন এ কে পরাগ; গল্পও লিখেছেন তিনি। এদিকে ফান্দা নামটি যেমন রহস্য বহন করেছে, তেমনি নাটকের টিজার, ট্রেলার ও ভিজ্যুয়ালেও প্রকাশ পেয়েছে অপ্রত্যাশিত টুইস্ট। নির্মাতা সূত্রে গল্পটি সম্পর্কে জানা যায়, ফান্দা নামটি এসেছে ফাঁদ থেকে। কোনো ফাঁদে আটকে যাওয়ার ব্যাপারটাই মূলত ফান্দা।

তবে ফান্দা বেসিক্যালি নেত্রকোনার একটি গ্রামের নাম। এই গ্রামের মানুষের জীবনের গল্প নিয়েই নাটকটি আবর্তিত। এই গল্পে একটি ক্যারেক্টার থাকে, যার নাম খলিল। যে প্রচণ্ড পরিমাণ ঋণে জর্জরিত একজন মানুষ। একপর্যায়ে এই খলিলকে নিয়ে মানুষজন অন্য ভাবনা ভাবে যে তাকে হয়তো জিনে ধরছে। এ ব্যাপারটাকে কেন্দ্র করেই গল্পটা এগিয়ে যায়। এই জিনে ধরার সঙ্গে সঙ্গে গ্রামজুড়ে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। সব মিলিয়েই গল্পটা। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। ‘খলিল’ চরিত্রে দেখা যায় খায়রুল বাসারকে। আর তানজিন তিশাকে? সেটা তো ভক্তরাই নাটকটি দেখে বলেই দিয়েছেন।‘খলিল’ চরিত্রে অভিনয় নিয়ে খায়রুল বাসার বলেন, ‘ফান্দা আমার কাছে রহস্য গল্প। এ গল্পে আমি খলিল চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা, তার লক্ষ্য, তার চতুরতা তাকে সরলভাবেই আলাদা করেছে এই গল্পে। এমন নানামাত্রিক চলনের চরিত্রে অভিনয়ের সুযোগ কমই আসে। গল্পটা পড়ার পরই আমি একবাক্যে রাজি হয়ে যাই কাজটা করার জন্য। মূলত ফান্দার বাসিন্দাদের প্রেমে পড়েছি গল্পটা পড়ে। জীবনকে একটু সাজাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষ একটা পরিবার একটা সমাজকে নিত্যদিন এক অদ্ভুত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে এই গল্প। আমার ডিরেক্টর এ কে পরাগ। আমার কো-আর্টিস্ট তানজিন তিশা এবং অন্যান্য সবাই দারুণ উপভোগ করেছি কাজটা করতে। সবাই ভীষণভাবে সম্পৃক্ত ছিলেন কাজটার সঙ্গে। এই সময়ে স্বাভাবিকভাবেই ফান্দার মতো একটা ভিন্ন গল্প দর্শকদের কাছে উপস্থাপনের উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপ এবং ক্যাপিটাল ড্রামার প্রতি সাধুবাদ। আশা রাখি, আমাদের দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন।’

অন্যদিকে অভিজ্ঞতা নিয়ে তানজিন তিশা জানান, ‘পুরো টিম ছিল ভীষণ নিবেদিত। প্রতিটি দৃশ্যে ছিল পেশাদারি আর সৃজনশীলতা।’ নির্মাতা এ কে পরাগের মতে, ‘ফান্দা’ শুধু একটি থ্রিলার নাটক নয়, বরং এটি সমাজের একশ্রেণির মানুষের জীবন, স্বপ্ন, সংগ্রাম এবং ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিয়ে নির্মিত।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মি, এ্যালেন টিটু, মুক্তার, মনিশা প্রমুখ।

নাটকটির স্ক্রিন প্লে ও সংলাপে সাকিব হাসান বাঁধন ও এ কে পরাগ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন রাজু রাজ। এটিতে রয়েছে গান ‘ছু মন্তর ছু’, যেটি গেয়েছেন অনিমেষ রয় ও দোলা রহমান। অনিমেষ রয়ের রচনায় গানটির মিউজিক ডিরেক্টর ই কে মজুমদার ইশতি। ফান্দা নাটকটির প্রযোজক আনোয়ারুল আলম সজল জানান, সামনেই ‘ছু মন্তর ছু’ গানটি ক্যাপিটাল মিউজিকে অবমুক্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ইউটিউব মাতাচ্ছে ক্যাপিটাল ড্রামার ‘ফান্দা’, তিন দিনেই ১৪ লাখ ভিউ

আপডেট টাইম : ০৬:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫