ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

৩ বছর ঘুরেছে উৎসবে, অবশেষে দেশের হলে জয়ার সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’ অবশেষে বড় পর্দায় আসছে। তিন বছরের অপেক্ষার পর আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। এর আগে ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে হলসংক্রান্ত জটিলতা ও পূজার আমেজকে সামনে রেখে তারিখ এক সপ্তাহ পিছিয়ে যায়।

বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া। গত ৭ সেপ্টেম্বর তিনি গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে যোগ দেন। সপ্তাহ শেষে ঢাকায় ফিরেই সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটি সমাজের প্রান্তিক মানুষের গল্প। জয়ার ভাষায়—‘সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী চরিত্র আছে, তারই একজন হয়ে দাঁড়ানো ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’

সিনেমাটি ইতিমধ্যেই ঘুরেছে একাধিক উৎসবে। ইরানের ফজর উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে, ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী প্রদর্শনী ছিল এটি। ভারতের গোয়া উৎসবেও প্রশংসিত হয়েছে। এবার বিদেশের হাততালির পর সিনেমাটি আসছে দেশের দর্শকের সামনে।

প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, ‘‘‘ফেরেশতে’’ প্রান্তিক মানুষের গল্প বলেছে, যা সাধারণত আলোচনায় আসে না। বিদেশে প্রশংসা পেয়েছি, এবার আশা করছি দেশীয় দর্শকও আপন করে নেবেন।’

জয়া ও সুমন ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, সহ-প্রযোজক ছিলেন জয়া আহসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

৩ বছর ঘুরেছে উৎসবে, অবশেষে দেশের হলে জয়ার সিনেমা

আপডেট টাইম : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫