ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফারিণের মানবিক আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৫ বার

গত শুক্রবার ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিংয়ের একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার সময় লাইট ও জেনারেটরবাহী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন লাইটম্যান সহকারী রবিন। এরই মধ্যে গত সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রবিনের একটি হাত কেটে ফেলা হয়েছে। একটি পা-ও ঝুঁকিতে রয়েছে।

রবিনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। এই লাইটম্যান সহকারীর বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় পাশে থাকার অনুরোধ জানিয়েছে শোবিজের তারকা থেকে বিভিন্ন সংগঠন। রবিনের সাহায্যে মানবিক আবেদন জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বুধবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের সদস্য লাইটম্যান রবিন গত ৪ সেপ্টেম্বর ভোররাতে শুটিংয়ের কাজে টাঙ্গাইল যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে বর্তমানে পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে গত ৮ তারিখে তার বাঁ হাত কেটে ফেলা হয়েছে এবং তার বাঁ পা–টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। হয়তো এটাও বিচ্ছিন্ন হতে পারে।’

রবিনকে সাহায্যের আহ্বান জানিয়ে ফারিণ লিখেছেন, ‘রবিন একজন অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান। তার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এমন অবস্থায় আমাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, রবিনের বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে পাশে থাকার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি।’

এদিকে রবিনের পাশে দাঁড়াতে সদস্যদের আহ্বান জানিয়েছে ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। ১২ সেপ্টেম্বরের ভেতর আহত ব্যক্তিদের আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফারিণের মানবিক আবেদন

আপডেট টাইম : ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫