ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুখবর দিলেন ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে নির্মাতা আর অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ হয়েছিল খবরের শিরোনামও। এরপর থেকেই নায়িকা আছেন অস্ট্রেলিয়াতে। সেখানে বোনের কাছেই থাকছেন তিনি। সবই পুরোনো খবর।

নতুন খবর হলো- দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ববি। নতুন দুটি সিনেমাই নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। এর মধ্যদিয়ে সাত বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

ববি বলেন, ‘ইফতেখারের ছবিতে দর্শক আমাকে সব সময় পছন্দ করেছে। আমরাও দর্শকের নতুন নতুন ছবি উপহার দিতে চেষ্টা করি। মাঝখানে দুই বছর করোনা ছিল। এরপর ইফতেখার আমেরিকা গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। দেশে ফিরে হারল্যানের সঙ্গে যুক্ত হয়। ফলে আমরা কাজ করার সময় করে উঠতে পারিনি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’

এর মধ্যে নির্মাতা বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ববির ভাষ্য, ‘আমি দেশে ফেরার পর এখনো পাণ্ডুলিপিটা পড়তে পারিনি। খোকন ভাইয়ের বড় বড় ছবিতে অভিনয় করেছি। তিনি খুব বিচক্ষণ নির্মাতা। কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন দাবি করেছিলাম। খোকন ভাই সেগুলো করলেই শুটিংয়ে অংশ নেব। হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’

সিনেমায় কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। নায়িকার ভাষ্য, ‘আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’

বলা দরকার, অস্ট্রেলিয়ার যাওয়ার আগে ববি মিনহাজ কিবরিয়ার ‘বেঈমান’ ও কে এ নিলয়ের ‘বউ’ সিনেমার শুটিং শেষ করেছেন। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে।

ববি বলেন, ‘দুটি সিনেমার গল্প দুই ধরনের। একটি সামাজিক গল্পের আরেকটি থ্রিলার। এখন তো অনেক ছবির প্রস্তাব পাই। তবে সিদ্ধান্ত নিই ভেবে চিন্তে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুখবর দিলেন ববি

আপডেট টাইম : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫