ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বেআইনি কাজের অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১ বার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আবার আইনি জটিলতায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিনেতাকে সতর্কও করা হয়েছে।

হায়দরাবাদে জুবিলি হিলসে আল্লুর একটি বহুতল ভবন ঘিরে সমস্যার সূত্রপাত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের (জিএইচএমসি) দাবি, এই বহুতল ভবন নাকি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। সেই মর্মে তারা একটি নোটিশ পাঠিয়েছে অভিনেতার কাছে।

জুবিলি হিলসে ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এ বহুতল ভবনে সপরিবারে অভিনেতা থাকেন। এ বাড়ি বেআইনি বলে দাবি করে আল্লু ও তার পরিবারকে একটি শোকজ নোটিশ দিয়েছে জিএইচএমসি। এই ভবন পরিদর্শনের পরেই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ জমিতে নাকি ১২২৬ বর্গগজের বহুতল ভবন তৈরির অনুমতি ছিল। ভবনটি পাঁচতলা (জি+ফোর) হয়, যেন তাও প্রথমেই বলা হয়েছিল। কিন্তু জিএইচএমসির পক্ষ থেকে পরিদর্শন করে দেখা যায়, অনুমোদিত মাপের বাইরে তৈরি হয়েছে সেই ভবন। একেবারে ওপরের তলায় আরও একটি তলা যুক্ত করা হয়েছে, যা বেআইনিভাবে।

কেন পৌরসভার নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, আল্লুকে সেই প্রশ্ন করা হয়েছে। বেআইনি নির্মাণের যুক্তিসঙ্গত কারণ দর্শাতে বলা হয়েছে অভিনেতাকে। সদুত্তর না মিললে এই বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলেও সাবধান করা হয়েছে এ দক্ষিণী সুপারস্টারকে।

এর আগে এই ‘আল্লু বিজনেস পার্ক’টি তৈরি হয়েছিল। এখানে তারকার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে। তবে এ বিষয়ে এখনো আল্লু কিংবা তার সহযোগী দলের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আল্লু অর্জুন গত বছরও বিতর্কে জড়িয়েছিলেন। মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘পুষ্পা ২’। সেই সিনেমার বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক নারীর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণী তারকাকে সমস্যাতেও পড়তে হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বেআইনি কাজের অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫