ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার:পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৮ বার

ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও মাতৃত্বের সুখে ভেসে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে রাজ্য ও দত্তক নেওয়া মেয়েকেই জীবনের কেন্দ্র করে তুলেছেন এই জনপ্রিয় নায়িকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কিছু খুনসুটি ভরা মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন ক্যাপশন লিখে ভক্তদের মন ছুঁয়ে দিলেন তিনি।

শেয়ারকৃত সেই ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

তিনি আরও লেখেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি, যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণির এই আবেগঘন পোস্টে ভক্তরা শুভকামনায় জানিয়েছেন মন্তব্যের ঘরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার:পরীমণি

আপডেট টাইম : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫