ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মাহিকে নতুন নামে ডাকা হচ্ছে শ্বশুরবাড়িতে, ঠোঁটে ঠোঁটে কথার কারণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬
  • ৪১৭ বার

সিনেমায় কত নামই না ধারণ করতে হয়েছে মাহিয়া মাহিকে। কিন্তু এবার আর সিনেমার পর্দায় নয়, বাস্তবেই মাহিকে নতুন নামে ডাকা হচ্ছে। সিলেটবাসীর কাছে মাহি এখন ময়না। মাহির শ্বশুরবাড়িতে তাঁকে ডাকা হয় এই নামে।

এ নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘আমি নাকি সারাক্ষণ ময়না পাখির মতো ঠোঁটে ঠোঁটে কথা বলি। এ কারণে আমার বড় শ্বশুর এম এ হান্নান, যাকে আমি বড় বাবা বলে ডাকি, এ নামটি দিয়েছেন। এখন শ্বশুরবাড়ি ও তাঁদের

আত্মীয়স্বজনদের অনেকেই ময়না বলে ডাকেন আমাকে।’

শ্বশুরবাড়ির সবার সঙ্গে সত্যিই ঠোঁটে ঠোঁটে কথা বলেন কি না, জানতে চাইলে হেসে ফেলেন মাহি। বলেন, ‘কী করব বলেন, শ্বশুরবাড়িতে কোনো কাজই করতে দেওয়া হয় না আমাকে। সময় কাটে না আমার। তাই সবার সঙ্গে এঘর–ওঘর, একটু হইচই করে বেড়াই।’

‘ময়না’ নামটি পছন্দ হয়েছে কি না, জানতে চাইলে মাহি বলেন, ‘অবশ্যই, বড় বাবাকে বেশি ভালোবাসি আমি। তাঁর দেওয়া নাম আমার আশীর্বাদ। আমি বুঝতে পারি, আদর করেই তিনি আমাকে এ নামে ডাকেন।’ মাহি জানান, বড় বাবা বলেছেন, তাঁকে দুটি ময়না পাখিও কিনে দেবেন।

গত ২৭ অক্টোবর জন্মদিন পালন শেষে পরদিনই কলকাতায় চলে যান মাহি। গতকাল মঙ্গলবার সেখান থেকে ফিরে আজ বুধবার ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন বাপ্পী।-প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মাহিকে নতুন নামে ডাকা হচ্ছে শ্বশুরবাড়িতে, ঠোঁটে ঠোঁটে কথার কারণে

আপডেট টাইম : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬