ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আপনার আত্মার শান্তি কামনা করছি: শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬১ বার

শুক্রবার। ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সাল। আট দশটা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকালে বাংলাদেশ টেলিভিশনের ৫টার সংবাদে ভেসে আসে সালমানের মৃত্যুর খবর। রহস্যজনক মৃত্যু হয়েছে সালমান শাহর। ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মহানায়কের এই প্রস্থান। তার মৃত্যুর পর ঢালিউডে নেমে আসে ধস।

বহুমাত্রিক এ অভিনেতা অভিনয়শৈলীর পাশাপাশি নিজস্ব স্টাইল অন্যদের কাছে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ডেনা, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, কলারে রুমালের ব্যবহার, টি-শার্ট, জিন্স, বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসেবে।

মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ শনিবার তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী-ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে।

তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।

পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ১৯৯৬- মাত্র চার বছর ছিল সালমান শাহর অভিনয় জীবন। স্বল্প এই সময়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘দেনমোহর’। এ ছাড়া টিভি নাটকেও দেখা গেছে সালমান শাহকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপনার আত্মার শান্তি কামনা করছি: শাকিব খান

আপডেট টাইম : ০৭:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫