ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইতিহাস গড়লেন দীপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৩ বার

বলিউডের গ্লোবাল আইকন হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন। লুই ভ্যুটনের (এলভিএএইচ প্রাইজ ২০২৫) জুরি সদস্য হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তিনিই প্রথম ভারতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কারের জুরি সদস্য হলেন। মঙ্গলবার এলভিএএইচ প্রাইজের ইনস্টাগ্রাম পেজে দীপিকার নাম ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন চলতি বছরের এলভিএএইচ প্রাইজের ফাইনাল রাউন্ডে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী উপস্থিতি দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে।’

ঘোষণার আগেই দীপিকাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। লাল রঙের ওভারসাইজড নিট সোয়েটার, ডেনিম এবং ট্যান বুটে তিনি ধরা দেন ক্যামেরায়। এবার পরিষ্কার হলো- প্যারিসে তার সফর এই লুই ভ্যুটন ইভেন্টের সঙ্গেই জড়িত। ফ্যাশন নেটওয়ার্ক জানায়, এবার জুরিতে থাকছেন মোট ১২ জন ফ্যাশন-জগতের কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন- সারা বার্টন, জোনাথন অ্যান্ডারসন, নিকোলা ঘেসকিয়ের, মার্ক জ্যাকবস, কেনজোর নিগো, ফিবি ফিলো, স্টেলা ম্যাককার্টনি, সিলভিয়া ভেনচুরি ফেন্ডি ও ফ্যারেল উইলিয়ামস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ইতিহাস গড়লেন দীপিকা

আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫