ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সবাই বলেছে পারবে না, বলেছি ‘দেখে নিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৩ বার

ঢাকাই সিনেমার সুপার হিরো শাকিব খান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ১১ বছর আগে মুক্তি পাওয়া ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক লুক। সঙ্গে ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

২৬ বছরের সিনেমা ক্যারিয়ারে শাকিব প্রায় দুই দশক ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। করোনার পর দর্শক তাকে নতুনভাবে দেখেছেন। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এরপর ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমাগুলো বিদেশেও সাড়া ফেলেছে।

শিগগির তিনি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন। এটি মুক্তি পাবে ঈদ ছাড়া। এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেকটি সিনেমার শুটিং করবেন শাকিব খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সবাই বলেছে পারবে না, বলেছি ‘দেখে নিও

আপডেট টাইম : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫