ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

তিন বছর পর ফের জুটি হলেন তাহসান ও মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১ বার

গানের ভুবনের মানুষ তাহসান খান। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু।

‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা তিন বছর আগে একসঙ্গে তিনটি নাটকে জুটি হয়েছিলেন। নাটক তিনটি হলো ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন।

কোনো সিনেমা, ওটিটি কিংবা নাটকের কাজ নয়। বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন তারা। বিজ্ঞাপনটির নির্মাতা আশিকুর মাহবুব।

মিম বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে বান্নাহ ও হিমি ভাইয়ের পরিচালনায় নাটকের কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। কখন যে তিনটি বছর চলে গেছে বুঝতেই পারিনি। আমরা এখন একটি বিজ্ঞাপনের কাজ করছি। বিজ্ঞাপনটির কনসেপ্টটা সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন।’

মিম জানান, চলতি মাসেই প্রচারে আসবে বিজ্ঞাপনটি।

এদিকে সংগীতজীবনের রজতজয়ন্তী উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান খান। আর মিম নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

তিন বছর পর ফের জুটি হলেন তাহসান ও মিম

আপডেট টাইম : ১১:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫