ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

টিকটকার মামুনের সেলুন পরিচালনা করবেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ বার

ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমায় নিয়মিত না হলেও পুরো দস্তুর একজন ব্যবসায়ী। ব্যবসা নিয়ে আপাতত বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন শোরুমের উদ্বোধন, আর নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে যেন দম ফেলার সময়ও নেই তার কাছে।

সম্প্রতি বহুল আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন অপু। এমন খবরই কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর।

একটি সূত্র জানায়, অভিনেত্রী অপু বিশ্বাস নাকি জোর করে প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। তিনি বলেন, সেলুনটি তিনজন পরিচালনা করব। আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ— এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

টিকটকার মামুনের সেলুন পরিচালনা করবেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫