ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

কোটি ভক্তের মতো আমিও মৌসুমীর অতি সাধারণ একজন ভক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬
  • ৪৮৫ বার

বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা মৌসুমী। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টিভি পর্দায় সৌন্দর্য্যের দ্যুতি ছড়িয়ে হয়েছেন কোটি দর্শকের প্রিয়দর্শিনী। মৌসুমীর ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এই অগণিত ভক্তের মত নিজেকেও একজন সাধারণ ভক্ত মনে করেন চিত্রনায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানি।

নভেম্বর মৌসুমীর জন্মদিন উপলক্ষে ওমর সানি তার ফেসবুকে এমনটাই জানিয়েছেন। প্রিয়দর্শিনীর সঙ্গে দীর্ঘ ২০ বছরের সংসার জীবনের ভালোবাসা যেন ওমর সানির সেই ফেসবুক স্ট্যাটাসেই ফুটে উঠেছে।

ওমর সানি লিখেছেন, আরিফা পারভিন জামান মৌসুমী। আমার বন্ধু, জীবনসঙ্গী, আমার সন্তানদের মমতাময়ী মা, কখনও কখনও আমার অভিভাবক। আজ তোমার জন্মদিন। গত ২৫ বছর ধরে সৃষ্টিকর্তা এই দিনটি নানা রূপে, নানা রঙে, নানা ঢঙে পালন করার সুযোগ
দিয়েছেন। আমি কৃতজ্ঞ সর্বময় ক্ষমতার অধিপতির কাছে। চাইতো শত-সহস্র বছর ফিরে ফিরে আসুক এই দিনটি আমার জীবনে। কিন্তু বাস্তবতাকে পাশ কাটিয়ে এমন স্পর্ধিত প্রত্যাশা করবো না। কারণ, এমনিতেই আল্লাহ্‌ আমাকে দিয়েছেন দু’হাত ভরে। লাখো কোটি মানুষের প্রিয়দর্শিনীকে আমি পেয়েছি কামনা মতোই। এটা আমার অহংকার নয়, বরং বিনয়।

আচ্ছা কেউ কি জানে, কোটি ভক্তের মতো আমিও মৌসুমীর অতি সাধারণ একজন ভক্ত? পার্থক্য কেবল একটি- ভক্তদের ভালোবাসার মানুষটাকে, এ দেশের বড় একটি সম্পদকে আগলে রাখার সৌভাগ্য অর্জন করেছি।

আমি ঋণী সৃষ্টিকর্তার কাছে, ঋণী মৌসুমী তোমার কাছেও-এমন সুযোগ দেয়ার জন্য। এই ঋণ আমি শোধ করতে চাই না! কেননা কিছু কিছু ঋণের বোঝা বইতে পারার মাঝেও তৃপ্তি আছে। মহান আল্লাহ্‌ তার করুণাধারা সবসময় তোমার উপর বর্ষিত করুন-এই কামনা রইলো। ভালোবাসা অবিরাম।

বাংলাদেশের মিডিয়ার সফল দম্পতি ওমর সানি-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালের ২ আগস্ট। তাঁদের দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও কন্যা ফাইজাকে নিয়ে সুখের সংসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

কোটি ভক্তের মতো আমিও মৌসুমীর অতি সাধারণ একজন ভক্ত

আপডেট টাইম : ১১:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬