ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

এবার অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৮৫ বার
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই ভিন্ন সুরের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। এবার সংগীতে ২৫ বছরের পথচলার বিশেষ উপলক্ষ উদ্‌যাপনে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে।
আগামী সেপ্টেম্বর মাসজুড়ে দেশটির পাঁচটি শহরে একের পর এক কনসার্টে গান শোনাবেন তিনি তার দল ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-কে সঙ্গে নিয়ে।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেন তাহসান, যেখানে সফরের বিস্তারিত সময়সূচি ও টিকিট বুকিংয়ের লিংকও দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম শো অনুষ্ঠিত হবে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট হবে। ফলে পুরো সেপ্টেম্বরজুড়েই অস্ট্রেলিয়ার দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখবেন এই সংগীত তারকা।
সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’-এর সঙ্গে কাজ করে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

এবার অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

আপডেট টাইম : ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫