ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

লাল শার্ট পরা লোকটা নুরকে আঘাত করছে, তাকে ধরলে অনেক কিছু জানা যাবে: মারুফ কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১২০ বার

লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। তাকে ধরতে পারলেই অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ‘ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।’

তিনি লেখেন, ‘জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?’

সেই সঙ্গে, নূরের ওপর হামলার নিন্দা এবং তার সুস্থতা কামনা করেছেন এই সিনিয়র সাংবাদিক।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে, তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

লাল শার্ট পরা লোকটা নুরকে আঘাত করছে, তাকে ধরলে অনেক কিছু জানা যাবে: মারুফ কামাল

আপডেট টাইম : ১১:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫