ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সহকর্মীর সঙ্গে খুনসুটি নিয়ে গুঞ্জন, যা বললেন পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৮২ বার

ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি ছেলের জন্মদিনে অভিনেত্রী জমকালো আয়োজন করেন। সেখানে সবাইকে চমক দেন তিনি। তার সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরীমনি। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিল, অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন।

তবে এসবের মাঝেই পরীমনি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান। সেখানে গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন—ঘোরাঘুরি।

এরপরই আবারও সেই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এবার তাকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— ‘ভাই।’

অভিনেত্রী তার সহকর্মী গোলাম হোসেনের খুনসুটির এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের নেটিজেনরা নানা তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। বিশেষ করে ‘ভাই’ সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা— এ কেমন ভাই? নাকি গোলাম হোসেন ডুবে গেলেন পরীমনির জীবনে?

অভিনেত্রীর এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসার কারণ— এই একই ব্যক্তি পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী সেখানেই যান, সেখানেই থাকেন তার প্রিয় সহকর্মী গোলাম হোসেন।

এমন ঘটনা এর আগেও দেখা গেছে, পরীমনি তার সঙ্গে থাকা গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছিলেন—হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমনি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সহকর্মীর সঙ্গে খুনসুটি নিয়ে গুঞ্জন, যা বললেন পরীমনি

আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫