ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৮২ বার

ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এ অভিনেতা।

ওই সমাবেশে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।

উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপতির ফ্যানক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সে সময়ই ১৬৯ আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি।

এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। ২০২৪ সালে গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন বিজয়।

তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি।

এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন।

লিও, মার্শাল, সরকার, থেরি-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ নায়কোচিত। সে সবের ভিত্তিতেই ধারণা, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

আপডেট টাইম : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫