ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮৭ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত নির্দেশিকায় এ নির্দেশনা দেওয়া হয়।

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৪ সামনে রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রে লাল কালিতে ‘বহিষ্কৃত’ শব্দ লিখতে বলা হয়েছে।

নকল করলে আলামতে লাল কালি দিয়ে আন্ডার লাইন করে উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুরূপভাবে অনুপস্থিত পরীক্ষার্থী যে বিষয় ও পত্রে অনুপস্থিত থাকবে সে বিষয় ও পত্রে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন।

নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক নিশ্চিত করবেন যে, পরীক্ষার্থী ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কোড সঠিকভাবে পূরণ করেছে কিনা। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট স্থানে লাল কালিতে ‘অনুপস্থিত’ লিখতে হবে।

উত্তরপত্রের ওএমআর ফরম এবং বান্ডেল সাবধানতার সঙ্গে ক্রমানুসারে সাজিয়ে করোগেটেড বক্সে প্যাকেট করতে হবে। বান্ডলের লেবেল অনুযায়ী প্যাকেটের ভেতরে অন্য কোনো বিষয় থাকা যাবে না।

বান্ডল পলিথিন ও বেগুনি কাপড়ে মুড়িয়ে পরীক্ষা কোড ২২০১ উল্লেখ করে পাঠাতে হবে। বহিষ্কৃত উত্তরপত্র আলাদাভাবে প্যাকেট করে লাল কালিতে ‘বহিষ্কৃত’ লেখা আবশ্যক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট টাইম : ০৭:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫