ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল : শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১০১ বার
জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে  এনসিপির নেতৃবৃন্দের বৈঠক নিয়ে কথা বললেন এ অভিনেত্রী।

এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন বললেন, মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে মিটিং করছেন! উনার ভাষ‍্যমতে “গত ১৫/২০ বচ্ছরে” অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।

এরপর শাওন লেখেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে  যেটা ওনাদের মতে দ্রুত সলভ (!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

শাওনের পোস্টে এ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অনেকেই শাওনের সাথে একমত পোষন করছেন।

কেউ মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, ‘কেন পাকিস্তান? আর আপনাদের এই দায়িত্ব কে দিয়েছে?’ কারো মন্তব্য, ‘পাকিস্তান চাই না। পাকিস্তানের কিছু ডিল চাই না।’ কেউ বলেছেন, ‘ওনাদের কাছ থেকে কি শিখবো। বুঝলামনা কিছুই।
উল্লেখ্য, ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, পাকিস্তানের দূতাবাস থেকে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে তারা বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন। দুই দেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং এই উন্নতির জন্য একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। যা ঘিরে এই পোস্ট দিলেন শাওন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল : শাওন

আপডেট টাইম : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫