ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জাজের নতুন নায়িকা ফারিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬
  • ৬৮৭ বার

সাম্প্রতিক সময়ের ঢালিউড পাড়ার আলোচিত প্রসঙ্গ জাজের নতুন ছবি ‘ধেৎতেরিকি’ ছবির নায়িকা। কে হতে যাচ্ছেন জাজের নতুন মুখ? কাকে দেখা যাবে নতুন এ ছবিতে গ্ল্যামার ছড়াতে? এসব প্রশ্ন নিয়ে অনেক গুঞ্জন হয়েছে। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দেখা দিলেন কাঙ্ক্ষিত সেই নায়িকা।

হূমাইরা ফারিন খান নামের এক তরুণীকেই দেখা যাবে ‘ধেৎতেরিকি’তে। ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ মুখকে পরিচয় করিয়ে দেয় জাজ মাল্টিমিডিয়া। এ সময় উপস্থিত ছিলেন জাজ কর্ণধার আবদুল আজিজ ও ছবিটির পরিচালকসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।
জাজের নতুন নায়িকা ফারিন খান

চলচ্চিত্রে অভিষেক হওয়া প্রসঙ্গে ফারিন বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে জাজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি কথা নয় কাজে বিশ্বাসী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু উপহার দিতে পারি।

‘ধেৎতেরিকি’ ছবিটি পরিচালনা করবেন ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি। এতে চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করবেন ফারিন। এছাড়া ছবিটিতে থাকছেন আরো একজোড়া তারকা। তারা হলেন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

বাংলাদেশ ও ভারতের যৌথপ্রযোজনার ছবিটির শুটিং শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এটি প্রযোজনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাজের নতুন নায়িকা ফারিন

আপডেট টাইম : ০১:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬