ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সেদিনই সবকিছু শেষ করে দিয়েছি: অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৭২ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়।

বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন, অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন।

এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়। সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। তবে তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন।

অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাকসেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সেদিনই সবকিছু শেষ করে দিয়েছি: অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৭:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫