ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৯০ বার

এখন ইন্টারনেটের যুগ। সোশ্যাল মিডিয়া অনেকেরই নিত্যসঙ্গী। মানুষের সামাজিক মর্যাদাও নির্ধারিত হয় সামাজিক মাধ্যমে। ‘লাইক আর কমেন্ট’ই আত্মস্বীকৃত আত্মমর্যাদা গড়ে তোলে। যদিও এই বিষয়ে ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়া রায় বচ্চনের। তার মতে, ‘আত্মমর্যাদা ভেতরের বিষয়। আমার আত্মসম্মান কোনোভাবেই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত নয়।’

সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের নতুন ভিডিওতে ঐশ্বরিয়া এমনটা জানান। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন মানুষের আত্মমূল্যায়নকে প্রভাবিত করছে এবং তা ক্রমেই বেড়ে চলেছে। অনেকেই লাইক আর কমেন্টের ওপর ভরসা করে স্বীকৃতি পেতে চান। কিন্তু সত্যিকারের মূল্যবোধ অনলাইন অনুমোদনের ওপর নির্ভর করা উচিত নয়।’

কেবল অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও বিষয়টি নিয়ে ঐশ^রিয়া উদ্বেগ প্রকাশ করেন। তিনি অনুরোধ করেছেন, অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে। অভিনেত্রী বলেন, ‘আত্মসম্মান মানুষের ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। সচেতনভাবে নিজের ভেতরে উত্তর খুঁজে নিতে হবে।’

ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এ। এখনও তিনি নিজের পরবর্তী কোনো প্রজেক্ট ঘোষণা করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভিন্ন উপলব্ধি ঐশ্বরিয়ার

আপডেট টাইম : ১২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫