ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না : মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১২২ বার
চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়।

দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন তিনি।মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না ।

আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে করাবে না।’মুনমুনের কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও।

কেন বিয়ে করবে না!’সব এলাকাতেই ভালোমন্দ মানুষ থাকে জানিয়ে মুনমুন বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’

কাজের প্রসঙ্গে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে।

সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।’ঢাকাতেই বেড়ে উঠেছেন মুনমুন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না : মুনমুন

আপডেট টাইম : ১২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫