ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৮৭ বার

পরপর বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন বিদেশি। এ নিয়ে শীর্ষ নায়ককে নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে গত ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা হন সাবিলা নূর। সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেন জয়া আহসান। এবার শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে শোনা যাচ্ছে তানজিন তিশার নাম। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের এ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাই। মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার পরও আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি। তিশা বলেন, “এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’। প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।”

তিনি আরও বলেন, ‘আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব। সিনেমা নিয়ে কোনো মন্তব্য করব না। এটা আমার ভক্ত-দর্শকের জন্য চমক।’

শাকিব খান এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন- এমনটা জানা যায় সংবাদমাধ্যমের খবরে। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

আপডেট টাইম : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫