ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা, অপেক্ষা ব্যবহারিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১২৬ বার
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ শেষ হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এইচএসসির লিখিত পর্ব।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করছেন। অন্যদিকে অর্থনীতি বিষয়ের পরীক্ষা দেশের সব বোর্ডে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে নেওয়া হবে।নানা চ্যালেঞ্জের মধ্যেও শেষ পর্যায়ে এইচএসসি পরীক্ষা
বাংলা প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। মূল সময়সূচি অনুযায়ী ১০ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব হয়নি।

জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির ফলে স্থগিত হয় তিন বোর্ডের পরীক্ষা। সবশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ড। এসব কারণে পরীক্ষা শেষ হতে প্রায় ৯ দিন অতিরিক্ত সময় লেগে যায়।
অংশগ্রহণ করেছে ১২ লাখের বেশি শিক্ষার্থী
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ৫৫ হাজারের বেশি সাধারণ বোর্ডের অধীনে, প্রায় ৮৬ হাজার শিক্ষার্থী মাদরাসা বোর্ডের (আলিম) অধীনে এবং প্রায় ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে অংশ নিয়েছে।

ব্যবহারিক পরীক্ষা শুরু ২১ আগস্ট
লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

একই সঙ্গে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তা বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা, অপেক্ষা ব্যবহারিকের

আপডেট টাইম : ১১:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫