ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

৭ হত্যা: সাবেক আইজিপি পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮৯ বার

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের অক্টোবরের গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় ৭ জনকে। এসময় ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন র‌্যাবের সোয়াট, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের।

ওই ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায় করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এসময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়।

পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি বলেন, এদিন চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে।

এদিকে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

৭ হত্যা: সাবেক আইজিপি পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫