ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সফলভাবে সম্পন্ন হলো ফারুকীর অপারেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮৬ বার

অন্তবর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার হয়।

রোববার রাতে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিশা জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান— সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব ঢাকা পোস্টকে বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’
সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

সফলভাবে সম্পন্ন হলো ফারুকীর অপারেশন

আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫