ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

বনানীর সিসা বারে যুবক হত্যা: কুমিল্লা থেকে গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১০৭ বার

রাজধানী ঢাকার বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, ভিকটিম ও খুনিরা পূর্ব পরিচিত। নিয়মিত তারা ওই সিসা লাউঞ্জে যাতায়াত করতেন এবং সিসি লাউঞ্জের ভেতর-বাইরে আধিপত্য বিস্তার করতেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বারটি কীভাবে এতো রাত পর্যন্ত খোলা ছিলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া অবৈধ সিসা লাউঞ্জগুলো অভিযান করে বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

বনানীর সিসা বারে যুবক হত্যা: কুমিল্লা থেকে গ্রেফতার ২

আপডেট টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫