ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা, কে তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার

আইএমডিবি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মজার বিষয় হলো— প্রতিটি দেশের একজন বিখ্যাত অভিনেত্রী এ তালিকায় স্থান পেয়েছেন। তবে তারা যে কেবল সুন্দরী তা নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়ও করে যাচ্ছেন। কিন্তু জানেন কি কোন ভারতীয় অভিনেত্রীর নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?

ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী মাত্র একজন বলিউড অভিনেত্রীর নাম এ তালিকায় প্রকাশ করা হয়েছে। তিনি হলেন কৃতি শ্যানন। এ তালিকায় কৃতির নাম চার নম্বরে রয়েছে। কমেডি-ড্রামা সিনেমা ‘মিমি’ (২০২১) তে একজন সারোগেট মায়ের ভূমিকায় সেরা অভিনয়ের জন্য কৃতি শ্যানন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছেন।

অন্যদিকে এ তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। কৃতি শ্যাননের আগে তার নাম রয়েছে। কৃতি চতুর্থ স্থানে থাকলেও হানিয়া আমির আছেন তৃতীয় স্থানে।

আইএমডিবির তালিকা অনুসারে ২০২৫ সালের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর মধ্যে প্রথম হচ্ছেন আমেরিকার ম্যাককেনা গ্রেস। দ্বিতীয় জুলিয়া বাটার্স- আমেরিকা, তৃতীয় পাকিস্তানের হানিয়া আমির। চতুর্থ কৃতি শ্যানন-ভারত, পঞ্চম হচ্ছে ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ হচ্ছেন চীনের দিলরাবা দিলমুরাত, সপ্তম হচ্ছেন আমেরিকার শৈলেন উডলি, অষ্টম  অস্ট্রেলিয়ার মার্গো রবি, নবম স্থানে আছেন কিউবা স্পেনের আনা দে আর্মাস এবং দশম স্থানে আছেন যুক্তরাজ্যের এমা ওয়াটসন।

কাজের সূত্রে, কৃতি শ্যানন তার দুর্দান্ত অভিনয় দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিচ্ছেন। এরপর অভিনেত্রীকে ধনুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ সিনেমাতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই, তিনি ‘রাঁঝানা’ সিনেমাটিও তৈরি করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা, কে তিনি

আপডেট টাইম : ০৭:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫