ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

৯২ রানে অলআউট হয়ে ৩৪ বছর পর সিরিজ হারল পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬৫ বার

লক্ষ্য ছিল ২৯৫ রানের। তবে পাকিস্তান তার ধারেকাছেও যেতে পারল না। ৯২ রান তুলতেই দম শেষ দলটার, পাকিস্তান অলআউট হলো দুই অঙ্কেই। আর তাতেই  প্রায় সাড়ে তিন দশকের দর্প চূর্ণ হয়ে গেল তাদের। ২০২ রানে হেরে ৩৪ বছর পর তারা সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল সেই ১৯৯১ সালে। এর পর থেকে ১১টা সিরিজে খেলে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি ক্যারিবীয়রা। সে খরাটা কাটল গত রাতে।

উইন্ডিজের হয়ে হোপ ৯৪ বলে অপরাজিত ১২০ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও ১০টি চার। জাস্টিন গ্রিভসের সঙ্গে সপ্তম উইকেটে ৫০ বলে অপরাজিত ১১০ রানের জুটি গড়েন তিনি। গ্রিভস ২৪ বলে ৪৩ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে ধসে পড়ে রীতিমতো। ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯২ রানে থামে তাদের ইনিংস। সিলস ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬ উইকেট নেন। পাকিস্তানের রান তাড়া শুরুতেই হোঁচট খায়। ৯ ওভারের মধ্যে ২৩ রানে ৪ উইকেট হারায় তারা, যার মধ্যে তিন ব্যাটার শূন্য রানে আউট হন। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সাইম আয়ুব। রান না করেই আউট হন আব্দুল্লাহ শফিক। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও প্রথম বলেই বোল্ড হন সিলসের বলে।

বাবর আজম ৯ রানে এলবিডব্লিউ হন সিলসের শিকার হয়ে। কিছুটা লড়াই করেন সালমান আগা, ৪৯ বলে ৩০ রান করেন তিনি। কিন্তু হাসান নওয়াজ (১৩) গুদাকেশ মোতির বলে স্টাম্পড হন এবং হোসেন তালাত (১) বোল্ড হন রস্টন চেজের বলে। শেষ ব্যাটার আবরার আহমেদ রান আউট হয়ে শূন্য রানে ফেরেন।

উইন্ডিজের এই জয় এল এক অস্থির সময়ের পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ বেশ টলেই গিয়েছিল। তবে এরপরই তারা শরণাপন্ন হয় দুইকিংবদন্তি ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের কাছে। তাদেরকে নিয়ে দুই দিনের বিশেষ বৈঠক হয় দলকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায়। তার ফলটাই বুঝি পেল ক্যারিবীয়রা।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতে সিরিজ সমতা আনে তারা। এরপর শেষ ম্যাচে দাপট দেখিয়ে নিশ্চিত করে এই স্মরণীয় জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

৯২ রানে অলআউট হয়ে ৩৪ বছর পর সিরিজ হারল পাকিস্তান

আপডেট টাইম : ১০:১৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫