ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারাতে স্রেফ ৫ বল লাগলো কানাডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭৬ বার

স্রেফ ৫ বল খেলেই জয়? এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলকে মাত্র ২৩ রানে অলআউট করে মাত্র ৫ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। ১১৫ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেছে!

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে আর্জেন্টিনা টস জিতে ব্যাটিং নেয়। কিন্তু তাদের ইনিংস থামে মাত্র ১৯.৪ ওভারে ২৩ রানে! কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সাত ব্যাটার ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ওই ২৩ রানের মধ্যে ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে।

কানাডার পেসার জগমানদীপ পাল আগুন ঝরিয়েছেন বলে। ৫ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। তার বিধ্বংসী স্পেলেই ধসে পড়ে আর্জেন্টিনার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে কানাডার অনূর্ধ্ব–১৯ অধিনায়ক এবং জাতীয় দলের ক্রিকেটার যুবরাজ সামরা একাই ম্যাচ শেষ করে দেন। প্রথম চার বলেই হাঁকান দুইটি চার ও দুইটি ছক্কা। অপরপ্রান্তে থাকা ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।

তবে উল্লেখ্য, এই ম্যাচটি আইসিসির যুব ওয়ানডে মর্যাদা না পাওয়ায় কিছু রেকর্ডে নাম লেখানো হয়নি। অন্যথায়, আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো যুব ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি এখনো স্কটল্যান্ডের দখলে—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর অস্ট্রেলিয়া সেই ম্যাচ জিতেছিল মাত্র ৩.৫ ওভারে, যা এখনো দ্রুততম জয় হিসেবে রেকর্ডে আছে।

এই জয়ে বাছাইপর্বে দুই ম্যাচে এক জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, যারা জিতেছে টানা দুই ম্যাচ। বারমুডা রয়েছে তৃতীয় স্থানে এক জয় ও এক হারে। আর্জেন্টিনা রয়েছে তলানিতে, দুই ম্যাচে দুই হারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারাতে স্রেফ ৫ বল লাগলো কানাডার

আপডেট টাইম : ০৭:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫