ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সাংবাদিক হত্যা বিচারের দাবিতে মদনে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৯৮ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে মদন প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আল আমিন তালুকদার, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আমার দেশ প্রতিনিধি নিজাম তালুকদার, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আমেরিকান প্রবাসী মাহবুবু আলম, অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন মদন ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল আওয়াল ফকির, ছাত্র সমন্বয়ক মাহির আকন্দ ফয়সাল প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মতো প্রহসনে পরিণত না হয়। দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। সংবাদকর্মীরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সাংবাদিক হত্যা বিচারের দাবিতে মদনে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫