ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রেকর্ড ভাঙছে ভারতের এই অ্যানিমেটেড সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১১৫ বার

একের পর এক রেকর্ড ভেঙে বক্সঅফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করেছে বলে খবর পাওয়া গেছে। ২০০৫ সালের ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যানিমেটেড সিনেমা; কিন্তু সেই রেকর্ডকে এখন বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিংহ’।

ভারতীয় গণমাধ্যমের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি ‘মহাবতার নরসিংহ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রথম সপ্তাহেই ৪৪.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে ৭৩.৪ কোটি রুপি ছুঁয়েছে। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপিতে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল। আর ‘মহাবতার নরসিংহ’ মাত্র ১৬ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই সিনেমার সামনে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য লায়ন কিং’, যা ভারতে ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল। ‘মহাবতার নরসিংহ’ যদি এটি পার করতে পারে, তাহলে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে।

জানা গেছে, এই সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি হয়েছে, যেখানে বিশ্বব্যাপী ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রেকর্ড ভাঙছে ভারতের এই অ্যানিমেটেড সিনেমা

আপডেট টাইম : ১১:৩৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫