ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৯ বার

আসন্ন এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি ২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন তারকা স্পিনার রশিদ খান।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এশিয়া কাপের আগে তিন জাতির একটি টি ২০ সিরিজে খেলবে আফগানিস্তান। ২৯ আগস্ট শুরু এই সিরিজের অপর দুই দল পাকিস্তান ও স্বাগতিক আরব আমিরাত। এশিয়া কাপে বি-গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ হবে আবুধাবিতে। বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে রশিদ খানের দলের।

একনজরে দেখে নিন আফগানিস্তানের ম্যাচের সূচি এবং আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন-

আফগানিস্তানের ম্যাচের সূচি (এশিয়া কাপ ২০২৫)
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং।
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।

প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এশিয়া কাপে আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

আপডেট টাইম : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫