ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শিগগিরই সুখবর দিতে চলেছেন পরিণীতি-রাঘব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৮০ বার

দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদভানির মা হওয়ার পর সর্বশেষ কয়েকদিন ধরে ক্যাটরিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাসছে। এবার জানা গেল মা হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনীত পরিণীতি চোপড়া- এমনই আভাস দিলেন এই অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, গত শনিবার সম্প্রতি কপিল শর্মার শো-তে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডা। আর এই শো-তে কপিলের সঙ্গে কথোপকথনের সময়েই, রাঘব তাদের সন্তান পরিকল্পনা সম্পর্কে মুখ খোলেন। রাঘব দাবি করেন যে, শিগগিরই সুখবর দেবেন তারা। এই কথা শুনে পরিণীতি লজ্জায় লাল হয়ে যান।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর উপস্থাপক কপিল শর্মা যখন মজা করেই বলছিলেন যে, ভারতীয় বাবা-মায়েরা বিয়ের পরেই নাতি-নাতনিদের জন্য চাপ দিতে শুরু করেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে, কপিল দম্পতিকে সতর্ক করে দেন এই বলে যে, চাপ দেওয়া প্রায়শই বিয়ের পর খুব তাড়াতাড়িই শুরু হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই রাঘব কোনও লুকোছাপা না করে সাফ বলে দেন, ‘দেঙ্গে, আপকো দেঙ্গে… সুসংবাদ জলদি দেঙ্গে! (দেব, আপনাকে দেব… খুব তাড়াতাড়ি সুসংবাদ দেব!)’ রাঘবের কথা শুনে পুরো সেটে হাসির রোল ওঠে এবং পরিণীতি ভাষা হারিয়ে ফেলেন।

এখানেই শেষ নয়। এই নেতা আরও জানান, তার স্ত্রী পরিণীতির নাকি একটা ‘সুপার পাওয়ার’ আছে। আর তার জোরেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন রাঘব চাড্ডা। আসলে কপিল জিজ্ঞেস করেছিলেন, তাদের মধ্যে সম্পর্কের শুরুটা কীভাবে হয়? উত্তরে রাঘব বলেন, লন্ডনে প্রথমবার তাদের দেখা হয়।

এরপর রাঘব মজা করে যোগ করেন, ও যা বলে, বাস্তবে হয় ঠিক তার উল্টোটা। যেমন ধরুন, পরিণীতি একসময় বলেছিল ও কোনও রাজনীতির মানুষকে বিয়ে করবে না। কিন্তু শেষমেশ উল্টোটাই হয়।

নিজের স্ত্রীর এমন ‘বিপরীত ম্যানিফেস্টেশন’র উপর এখন ভরসা রাখেন রাঘবও। তিনি বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি, প্লিজ বলো আমি কোনও দিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারব না, তাহলে হয়তো সেটাই হবে! মূলত মজার ছলেই কথাগুলো বলেন রাঘব।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে বিয়ে সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিগগিরই সুখবর দিতে চলেছেন পরিণীতি-রাঘব

আপডেট টাইম : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫