ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

কোচ কাবরেরার সমালোচনায় কানন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১০১ বার

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার এবার সমালোচনা করলেন বাফুফের সদস্য ছাইদ হাছান কানন। কাবরেরা ও তার কোচিং স্টাফের কড়া সমালোচনা করেছেন এই সাবেক গোলরক্ষক।

গত ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কাবরেরা ও কোচিং স্টাফের ভুল তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

কানন বলেন, ‘হোটেল থেকে দল আসার সময় কোচ দেরিতে আসেন। একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করা একজন কোচ, সাবেক খেলোয়াড় ও জাতীয় দল কমিটির সদস্য হিসাবে আমার কাছে খারাপ লেগেছে।’

তিনি ব্যাখ্যা দেন এভাবে, ‘আল আমিন নামার পর রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল। জামালকে কেন নামাল না। জামালের সেটপিসে ভুটান ম্যাচে হামজা গোল করেছে। সিঙ্গাপুর ম্যাচে আমরা ১১ সেটপিস পেয়েছি। জামাল থাকলে হয়তো একটা গোল পেতাম।’

প্রধান কোচ কাবরেরা ছাড়াও কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কানন, ‘খেলোয়াড় পরিবর্তনের জন্য আমরা আগে রেফারিকে বলেছি। অথচ, প্রতিপক্ষের খেলোয়াড় আগে নেমেছে। চার মিনিট সেখানে নষ্ট হয়েছে। এতে খেলার গতি নষ্ট হওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। আমরা বিষয়গুলো ফাইন্ড আউট করে আলোচনা করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কোচ কাবরেরার সমালোচনায় কানন

আপডেট টাইম : ০১:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫