ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

সকালে ঘুম থেকে উঠে নিজেকে কী বলেছিলেন সিরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১১২ বার

‘আজ (সোমবার) সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলেছিলাম, আমি ম্যাচটা ঘুরিয়ে দেব,’ নিজের প্রতি এমন প্রবল বিশ্বাস ছিল মোহাম্মদ সিরাজের। দ্য ওভালে ভারতের জয়ের নায়ক নয় উইকেট নেওয়া ম্যাচসেরা মোহাম্মদ সিরাজ।

কাল সকালে ঘুম থেকে উঠে গুগলে একটি জিনিস খুঁজেছিলেন তিনি। ‘বিলিভ’ লেখা একটি ছবি খুঁজে সেটিকে মোবাইলের ওয়ালপেপার হিসাবে ‘সেভ’ করেছিলেন। মোবাইল খুলতে গেলেই যাতে সেটি চোখে পড়ে।

এই ভারতীয় পেসার বলেছেন, ‘আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে, আমি কিছু একটা করে দেখাতে পারব। গুগল থেকে একটা ‘বিলিভ’ লেখা ছবি নিয়ে সেটাকে মোবাইলের ওয়ালপেপার হিসাবে রেখেছিলাম। বিশ্বাস ছিল যে, আমি কিছু একটা করতে পারি। অবশেষে সফল হয়েছি।’

সিরাজ বলেন, ‘আমরা প্রথমদিন থেকে লড়াই করেছি। চেষ্টা করেছি ধারাবাহিকভাবে একই জায়গায় বল রাখার। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি। যা পেয়েছি সেটা আমার কাছে উপরি পাওনা।’

ব্রুকের ক্যাচ ছাড়ার পর সিরাজের মনে হয়েছিল ওখান থেকেই ম্যাচটা ঘুরে যেতে পারে। সেটা যে হয়নি ভেবে খুশি তিনি। বলেছেন, ‘ব্রুকের ক্যাচ ছাড়ার পর ম্যাচটা পুরোপুরি ঘুরে যেতে পারত। ওই ক্যাচটা নিলে হয়তো আজ (কাল) সকালে মাঠে আসতে হতো না। চতুর্থদিনের ম্যাচটা শেষ হয়ে যেত। যেভাবে ব্রুক আমাদের আক্রমণ করে চাপে ফেলে দিয়েছিল তার জন্য ওকে কুর্নিশ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

সকালে ঘুম থেকে উঠে নিজেকে কী বলেছিলেন সিরাজ

আপডেট টাইম : ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫