ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে শাকিব-বীর-বুবলী, কী বললেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১৩৩ বার

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় তাকে দেখা যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে।

লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।

অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি গত ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’

আব্রাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে শাকিব-বীর-বুবলী, কী বললেন অপু

আপডেট টাইম : ০৬:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫