লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ের পেশিতে হালকা চোট পেয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। শনিবার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন তারকাকে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেকাক্সার বিপক্ষে ম্যাচে পেশিতে অস্বস্তি অনুভব করায় মেসির মেডিক্যাল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তার ডান পায়ে সামান্য পেশি চোট রয়েছে।
Reporter Name 
























