ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ভারতকে হারাতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৩০ বার

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় রোমাঞ্চ ফেরে ভারত-ইংল্যান্ডের চলমান সিরিজে। ২-১ ব্যবধানে ইংলিশরা এগিয়ে থাকলেও শুভমান গিলের দল সিরিজ ড্র করার পথ তৈরি করেছে। লন্ডনের ওভালে চলছে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্ট। ‍এই ম্যাচের যে ফল আসছে তা নিশ্চিত হয়ে গেছে গতকাল (শনিবার) তৃতীয় দিন শেষেই। জয় পেতে ইংল্যান্ডের ৩২৪ রান এবং ভারতের প্রয়োজন ৯ উইকেট।

সহজ মনে হলেও ম্যাচটি জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। কেনসিংটন ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ১২৩ বছর আগে সেই রেকর্ডটা হয়েছিল। ইংল্যান্ড ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল ১৯০২ সালে। সে হিসেবে চলমান ম্যাচে ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যটা বেশ বড়সড়–ই। ইংল্যান্ড ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ৩৪ রানে অপরাজিত বেন ডাকেট।

এর আগে প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকা ভারত সিরিজে ড্র করার লক্ষ্যে ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল। আগের ইনিংসে মাত্র ২ রানেই ফেরা যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে করলেন ১১৮ রান। ১৬৪ বলে তিনি ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেছেন ১৪টি চার ও ২ ছক্কায়। আগেরদিন নাইটওয়াচম্যাচ হিসেবে নামা আকাশ দীপ কয়েকবার জীবন পেয়ে ৬৬ রান করেছেন। এ ছাড়া ফিফটি পেয়েছেন আগের ম্যাচে ড্র করার কারিগর ও দুই সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।

জাদেজা ও সুন্দর দুজনেই সমান ৫৩ রানে থেমেছেন। এ ছাড়া ধ্রুভ জুরেল করেন ৩৪ রান। যার সুবাদে প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে অলআউট হওয়া ভারত এবার পলে ৩৯৬ রান। প্রথম ইনিংসে ইংলিশদের ২৩ রানের লিড বাদ দিলে তাদের পুঁজি ৩৭৩। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন জশ টাং। এ ছাড়া গাস অ্যাটকিনসন ৩ ও জেমি ওভারটন ২ উইকেট শিকার করেছেন।

অবশ্য ওভালে জয় পেতে ভারতের জন্য এই রানই যথেষ্ট হতে পারে। কারণ এখানে কেবল একবারই চতুর্থ ইনিংসে আড়াইশ রানের লক্ষ্য ছোঁয়ার নজির রয়েছে। ইতিহাস গড়ার লক্ষ্যে নেমে দুই ইংলিশ ওপেনার যথারীতি দারুণ বোঝাপড়া নিয়ে আগাচ্ছিলেন। তবে দিনের শেষ বলেই মোহাম্মদ সিরাজের বোল্ড হন জ্যাক ক্রাউলি (১৪)। ডাকেট অপরাজিত আছেন ৩৪ রানে। ৫০ রানে উদ্বোধনী জুটি ভাঙা ইংলিশদের প্রয়োজন আর ৩২৪ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ভারতকে হারাতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে

আপডেট টাইম : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫