ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৪০ বার

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর আজ রোববার (৩ আগস্ট) ‘সীমিত পরিসরে’ খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গতকাল শনিবার (২ আগস্ট) রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শাহ বুলবুল বলেন, কলেজ ক্যাম্পাসে রোববার হতাহতদের স্মরণে সভা এবং সীমিত পরিসরে ক্লাস হবে।

জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও অ্যাকাডেমিক কার্যক্রম চালু হবে।

শাহ বুলবুল আরও বলেন, প্রথম দিনেই সরাসরি ক্লাস-পরীক্ষা শুরু হবে না। শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত হবে। সবার সঙ্গে কুশল বিনিময় হবে। আহামরি লেখাপড়া হবে না, তবে লেখাপড়ার সূচনাটা হবে।

গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। শতাধিক আহতের মধ্যে এখনও ৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আছে এ দুর্ঘটনায় ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ

আপডেট টাইম : ১০:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫