ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

২২ বছর পর যে রেকর্ড ছুঁলেন রাহুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১১০ বার

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই সিরিজে গত ২২ বছর পর ইংল্যান্ডের উইকেটে সবথেকে সফল ওপেনার হিসেবে নিজের নাম লিখিয়েছেন রাহুল।

এই সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন লোকেশ রাহুল। সিরিজে ৫ ম্যাচে মোট ৫৩২ রান করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান। গত ২২ বছরে এই প্রথমবার কোনও একটি টেস্ট সিরিজে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০০+ রান করেছেন তিনি।

লোকেশ রাহুলের আগে ইংল্যান্ডের মাটিতে এই রেকর্ড করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ২০০৩ সালে তিনি মোট ৭১৪ রান করেছিলেন।

এরপর বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা, অ্যালিস্টার কুকের মতো কিংবদন্তী ওপেনাররা এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। রাহুল অবশেষে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। তার নাম ইতিমধ্যে এলিট ক্লাবে উঠে গিয়েছে।

ইতিহাসের দোরগোড়ায় লোকেশ রাহুল, ম্যানচেস্টার টেস্টেই মালিক হবেন এই বিরল কীর্তির

চলতি টেস্ট সিরিজে রাহুল ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি পাশাপাশি ২ ফিফটি করেছেন। তার সর্বাধিক স্কোর ১৩৭। লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচেও তিনি একটি সেঞ্চুরি করেন। ১০ ইনিংসে ৫৩.২০ ব্যাটিং গড়ে তিনি মোট ৫৩২ রান করেছেন। পাশাপাশি চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক স্কোরার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন। প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল। তিনি ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৭৪৩ রান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

২২ বছর পর যে রেকর্ড ছুঁলেন রাহুল

আপডেট টাইম : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫