ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১২৮ বার

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমাতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর পুরুস্কার পেয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েছেন। শুক্রবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভক্তদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।

সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেন, ‘জওয়ান’ সিনেমাতে আমাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো দলকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

পরিবার প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই ছোট সদস্য বলে মনে করি। তারা সবসময় আমার ভালোর জন্যই সবকিছুই চেয়েছে। এ জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না। তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র-‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

আপডেট টাইম : ০৫:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫