ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির উদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১৯৩ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিগত ২৭ জুলাই নেত্রকোনায় এক পথ সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পাটির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির মুখ্য আহবায়ক নাসির উদ্দীন পাটওয়ারীর মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের আয়োজনে গতকাল (১ আগস্ট) বিকালে মাওনা চৌ-রাস্তায় এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।

এতে নেতৃত্ব দেন, মদন উপজেলার সন্তান সাবেক যুবদল নেতা ও বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী ইন্টু। এছাড়াও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বাবর সৈনিক কর্মজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র নেতা মেহেদি হাসান প্রমুখ।

বক্ততারা বলেন, এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে যে মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার জন্য জাতীয় ভাবে মাফ চাইতে হবে। তাকে তার দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট আমরা দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নাসির উদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০২:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫