ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

কলকাতায় আটক বাংলাদেশি মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৯৩ বার

নিজেকে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী দাবি করা শান্তা পালকে ভারতের কলকাতায় গ্রেপ্তার করেছে পুলিশ। পার্কস্ট্রিট থানার আওতায় থাকা যাদবপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমানসংস্থার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এত ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে তার কাছে এল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। বিশেষ করে কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন— তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

কলকাতায় আটক বাংলাদেশি মডেল

আপডেট টাইম : ০৪:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫