ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১২২ বার

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন।

গ্রেপ্তারের নাম জানে আলম অপু। গ্রেপ্তার অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে চাঁদাবাজির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

গ্রেপ্তার চাঁদাবাজদের বিষয়ে  যা জানা গেছে
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে আছেন। এর মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, একই কমিটির সদস্য হলেন মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ছাড়া আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫